“মোদিকে ঢাকায় স্বাগত জানানো যায় না”

বঙ্গবন্ধু দিবস উদযাপনে আগামি ১৭ মার্চ বাংলাদেশ যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। করোনা ভাইরাসের ভয়ে শেষ পর্যন্ত সেই সফর বাতিল হয়েছে বলে খবর। তবে এই সফরকে ঘিরে বাংলাদেশের ব্যাপক গণতান্ত্রিক মানুষ বিক্ষোভে ফেটে পড়ছিলেন। গণহত্যাকারি মোদিকে তাঁরা ধিক্কার জানাচ্ছিলেন, ফিরে যেতে বলছিলেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্ট বলছে, “ভারতে মুসলমানদের ওপর মোদির সরকার নির্যাতন ও হত্যাকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশে সম্প্রীতির সুন্দর পরিবেশ রয়েছে। এমন সময় মোদিকে এখানে ঢুকতে দেয়া হবে না। বিশিষ্ট বামপন্থী নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, সীমান্তে হত্যা, পানির ন্যায্য হিস্যা না দেয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ – এসবের কারণে মানুষ এমনিতেই বিক্ষুব্ধ। এর মধ্যে দিল্লিতে সম্প্রতি বিজেপি সরকারের মদতে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তাতে মোদিকে ঢাকায় স্বাগত জানানো যায় না।” সাথের ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

modi not

 

Published on 14 March, 2020