“স্বজন স্মরণ” পূর্ব বর্ধমানে

"Swajan Smaran" in East Burdwan

পূর্বস্থলী ২নং ব্লকের চন্ডীপুর গ্রামে সিপিআই(এমএল) লিবারেশনের পূর্বস্থলী লোকাল কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড সুবোধ মজুমদারের স্মৃতিসৌধের সামনে জমায়েত হয়ে করোনা মহামারী ও কৃষক আন্দোলনের প্রয়াত সমস্ত স্বজন হারানোর স্মরণে মোমবাতি জ্বালিয়ে স্মরণ কর্মসূচি সংগঠিত করা হয়। গ্রামের ৫০ জনের বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। করোনা মোকাবিলায় ব্যর্থ মোদী সরকারের পদত্যাগ দাবি করা হয়। সভায় বক্তব্য রাখেন অশোক চৌধুরী।

স্মরণ অনুষ্ঠান হয় মন্তেশ্বর ব্লকের কুলুট গ্রামে, কালনা ২নং ব্লকের সাহাপুর গ্রামে, সদর ২নং ব্লকের শক্তিগড়ে ও বর্ধমান শহরে।

Published on 03 July, 2021