বালি গ্রামাঞ্চলে ‘বিজেপি হটাও দেশ বাঁচাও’ সভা

desh-bachao-rally-in-bally

গত ৩ মে সন্ধ্যায় হাওড়া জেলার বালি গ্রামাঞ্চলের দুর্গাপুর পঞ্চাননতলায় ‘বিজেপি হটাও দেশ বাঁচাও’ , ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও গণতন্ত্র বাঁচাও’ স্লোগান সামনে রেখে ‘সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও মঞ্চ’-এর আহ্বানে একটি ফ্যাসিস্ট বিরোধী সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। ফ্যাসিস্ট বিজেপি’কে লোকসভা নির্বাচনে পরাস্ত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কমরেড দীপক চক্রবর্তী, কমরেড পার্থসারথি মিত্র ও বর্ষীয়ান নেতা কমরেড বাবলু গুহ। কবিতা পাঠে শ্রোতাদের মুগ্ধ করেন মোহন মান্না। প্রাণবন্ত সভাটি সঞ্চালনা করেন কমরেড মাধব মুখার্জি ।

Published on 14 May, 2024