“যত হামলা করো ...”

গত ২২ নভেম্বর সারাভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল শেষের পর বজবজে রাজনৈতিক মদতপুষ্ট দুস্কৃতিদের দ্বারা আক্রান্ত হন জেলা সম্পাদক কিশোর সরকার সহ যুব নেতা সেখ সাবির এবং ....

hhh

“যত হামলা করো সব সামলে নেবো, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো”

গত ২২ নভেম্বর সারাভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল শেষের পর বজবজে রাজনৈতিক মদতপুষ্ট দুস্কৃতিদের দ্বারা আক্রান্ত হন জেলা সম্পাদক কিশোর সরকার সহ যুব নেতা সেখ সাবির এবং আশুতোষ মালিক। তার প্রতিবাদে পরের দিন ২৩ নভেম্বর বজবজে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা থেকে আগামীদিনে আরো বৃহত্তর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রাখেন জেলা নেতা দিলীপ পাল ও জেলা নেত্রী কাজল দত্ত। শ্রমজীবী জনতার দৃপ্ত প্রতিবাদ মিছিল জেলা অফিস থেকে শুরু হয় চড়িয়াল মোড় ঘুরে পুনরায় জেলা অফিসে এসে শেষ হয়। মিছিলে আওয়াজ ওঠে পুলিশ, গুন্ডা দিয়ে হামলা করে সিপিআই(এমএল) লিবারেশনকে রোখা যায়নি যাবেনা, ধর্মঘটের সমর্থনে মিছিলের ওপর হামলা হলো কেন প্রশাসন জবাব দাও।

Published on 29 November, 2020