বিজেপি’র প্রার্থীর কাছ থেকে উদ্ধার হল ৩.৯৮ কোটি টাকা

recovered-from-bjp-candidate

তামিলনাড়ুর তিরুনেলভেলি লোকসভা আসনে বিজেপির প্রার্থী নৈনার নাগেরত্থানের নির্বাচনী কাজে ব্যবহার করার জন্য অবৈধ ৩.৯৮ কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিক। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর এটাই ছিল তামিলনাড়ুতে সবচেয়ে বড় পরিমাণে টাকা বাজেয়াপ্ত করার ঘটনা।

বিজেপি প্রার্থীর হয়ে যারা সেই টাকা ট্রেনে গোপনে নিয়ে যাচ্ছিল, গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে জানায় ভোটারদের মধ্যে সেই টাকা বিলি করার জন্য এই বিপুল পরিমাণে টাকা বিজেপি প্রার্থীর দু’জন অনুগামী চেন্নাই-এগমোর নেল্লাই সুপারফাস্ট ট্রেনে যাচ্ছিল। পুলিশের কাছে গোপন খবরের ভিত্তিতেই এক বিশেষ দল তাম্বারাম রেল স্টেশনে শনিবার আকস্মিক হানা দিয়ে তা নিজেদের হেফাজতে নেয়। তাড়া তাড়া ৫০০ টাকার নোট পুলিশ উদ্ধার করে তাদের কাছ থেকে।

চরম অস্বস্থিতে পড়ে বিজেপি এখন কিভাবে নিজের ভাবমূর্তি উদ্ধার করবে, তার রাস্তা খুঁজছে।

- দ্য হিন্দু, ৭ এপ্রিল ২০২৪

Published on 19 April, 2024