সেপ্টেম্বরের ১ তারিখে প্রতিবাদ সংগঠিত করার আহ্বান

কেন্দ্রীয় সরকার নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অধস্তন শরিকের বন্ধনে আবদ্ধ করায় এর বিরুদ্ধে ১ সেপ্টেম্বর প্রতিবাদ সংগঠিত করার আহ্বান বাম দলগুলো জনগণের কাছে রেখেছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মার্কিনের ফরমানের কাছে ....

aha

কেন্দ্রীয় সরকার নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অধস্তন শরিকের বন্ধনে আবদ্ধ করায় এর বিরুদ্ধে ১ সেপ্টেম্বর প্রতিবাদ সংগঠিত করার আহ্বান বাম দলগুলো জনগণের কাছে রেখেছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মার্কিনের ফরমানের কাছে নিজেকে সমর্পণ করায় ভারত বিশ্বে মার্কিন আধিপত্য শক্তিশালী করার মার্কিনি রণনৈতিক পরিকল্পনায় এক অধস্তন শরিকে পরিণত হয়েছে। ভারতকে স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করতে হবে এবং বিদেশ নীতির যে ধারায় সে চালিত করছে তাকে সংশোধন করতে হবে। ভারতের বিদেশ নীতিকে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন-ইজরায়েল জোটের নীতির অধীন করে তোলাটা ভারতের সার্বভৌমত্বের বিপর্যয় ঘটাচ্ছে এবং তা আত্মনির্ভরতাকেও খারিজ করছে।

Published on 15 August, 2020