মধ্যমগ্রামে সাংস্কৃতিক সন্ধ্যায় শোনা গেল ...

Cultural evening

‘ধর্ম নয়, জাত নয়, আমরা মানব সন্তান’ শিরোনামে ১২ ডিসেম্বর মধ্যমগ্রামে সংঘটিত হল এক সাংস্কৃতিক সন্ধ্যা। চতুর্দিকে যেভাবে জাতপাতের বিভাজন, ধর্মীয় বিদ্বেষের বিষ আর অপবিজ্ঞানের ছায়া, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রচেষ্টায় এক ঘরোয়া পরিবেশের অনুষ্ঠানে গণশিল্পী বাবুনীর গান সবার মনকে নাড়িয়ে দিল। ডাঃ দেবাশীষ মুখার্জি তাঁর সুগঠিত আলোচনায় জোড় দিলেন আধুনিক বিজ্ঞান এবং জ্ঞান চর্চায়। পরিবেশিত হল কবিতার কোলাজ এবং শ্রুতি নাটক ‘দেবী নই নারী’ এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘রেকর্ড’। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাচীক শিল্পী শোভনা নাথ।

Published on 17 December, 2021