২৫ জুন পুর্ববর্ধমান জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের কর্মসূচীর মাধ্যমে প্রতিবাদ সংগঠিত হয়। পুর্বস্থলী ১নং ব্লকের নাদনঘাট বাজারে সকালে মিছিল পরিক্রমা করে, জমায়েত হয়ে খালি গলায় বক্তব্য রাখা হয়। পুর্বস্থলী ২নং ব্লকের কালেখাতলা সব্জির পাইকারী বাজারে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত অবস্থান করা হয়। অবস্থানে বক্স লাগিয়ে মাইক ব্যবহার করা হয়। আরওয়াইএ-র রাজ্য নেতা রণজয় সেনগুপ্ত ও এআইকেএমের অশোক চৌধুরী সহ সিপিএমের কৃষক সংগঠন ও যুব সংগঠনের নেতৃত্ব বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন আয়ারলার রাজ্য সভাপতি সজল পাল সহ জেলা ও ব্লক নেতৃবৃন্দ।
মন্তেশ্বর থানার বিডিও অফিসের সামনে বেলা ২টার সময় বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত করা হল। বিক্ষোভ জমায়েতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পুর্ব বর্ধমান জেলা সম্পাদক আনসারুল আমন মন্ডল ও সিপিএমের কৃষক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এআইকেএম-এর জাতীয় কার্যকরী কমিটির সদস্য সলিল দত্ত। এখানে পরিযায়ী শ্রমিকদের উপস্থিতির সংখ্যা উল্লেখযোগ্য। তারপর সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে বিকাল ৫টার সময় পুড়শুড়ী বাজারে প্রচার সভা সংগঠিত করা হয়।
কালনা ২নং ব্লকের বিডিও অফিসে এআইকেএম ও আয়ারলা’র পক্ষ থেকে ২৫০ লোকের মিছিল সংগঠিত করে জমায়েত হয়েছিল। বিক্ষোভ ডেপুটেশনে সিপিএমের কৃষক সংগঠনও অংশ গ্রহণ করে। বিক্ষোভ জমায়েতে বক্তব্য রাখেন আয়ারলা, এআইকেএমের পক্ষ থেকে যথাক্রমে রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান এবং সিপিএমের কৃষক সংগঠনের নেতৃবৃন্দ। রায়না বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশনে বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য কুনাল বক্সী এবং সিপিএমের কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।
মেমারী ১নং ব্লকের মেমারী শহরে যৌথ ভাবে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। আয়রলার ও এআইকেএম-এর পক্ষ থেকে সাধন কর্মকার নেতৃত্ব দেন। ২৭ জুন মেমারী ১নং ব্লকের নিমো বটতলাতে অত্যাবশ্যকীয় পন্য আইনের সংশোধনের ও কৃষি বাণিজ্য অর্ডিন্যান্স-এর বিরুদ্ধে, কৃষক ও গ্রামীণ গরিবদের দাবী নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠিত করা হয়। সভায় সিপিএমের কৃষক সংগঠন ও সিপিআই(এম-এল) লিবারেশনের কৃষক সংগঠন ও কৃষি মজুর সংগঠন অংশগ্রহণ করেছে।
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর বিডিও অফিসের সামনে এআইকেএসসিসি’র কর্মসূচী হিসাবে বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত করা হয়। ব্যাপক পুলিশী হস্তক্ষেপের কারণে বিক্ষোভের সময়কাল সীমিত করতে হয়। ডেপুটেশন বিডিও নিজের হাতে গ্রহণ না করে রিসিভ টেবিলে দিতে বলেন। কান্দী বিডিও অফিসের সামনে ২৪ জুন বিক্ষোভ সংগঠিত হয়। সিপিএমের বিভিন্ন গণ সংগঠন এই বিক্ষোভে অংশ গ্রহণ করে। সিপিআই(এমএল) লিবারেশনের যুব নেতা মনভোলা চৌধুরী নেতৃত্ব দেন।
দক্ষিণ ২৪ পরগণার বাখরাহাট রায়পুর মোড় থেকে বুড়িরপোল নতুন রাস্তা অবধি হওয়া মিছিলে শ্রমজীবী জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন পার্টির জেলা নেতা দিলীপ পাল সহ মোমিন সেখ সহ আরো অনেকে।