তেলিনিপাড়ার দাঙ্গাবিধ্বস্ত মানুষের সহযোগিতায় আইসার উদ্যোগ

২৮ জুন হুগলির সংগঠিত দাঙ্গায় বিধ্বস্ত তেলিনিপাড়ায় আইসা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ আশ্রয়হীন ও সর্বস্ব খোয়ানো মানুষদেরকে কিছু সহযোগিতা করা হল। পাইকপাড়া এলাকার হাজি মহম্মদ মহসীন প্রাথমিক বিদ্যালয় ও সেগুনবাগানের ...

tel

২৮ জুন হুগলির সংগঠিত দাঙ্গায় বিধ্বস্ত তেলিনিপাড়ায় আইসা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ আশ্রয়হীন ও সর্বস্ব খোয়ানো মানুষদেরকে কিছু সহযোগিতা করা হল। পাইকপাড়া এলাকার হাজি মহম্মদ মহসীন প্রাথমিক বিদ্যালয় ও সেগুনবাগানের ফঈজ আহমেদ ফঈজ হাই স্কুলের দুটি আশ্রয় শিবিরে থাকা প্রায় ১০০ জন ছাত্র ছাত্রছাত্রীর হাতে খাতা, পেন ও মাস্ক তুলে দেওয়া হয়। কয়েকজন পরীক্ষার্থীকে নতুন ব্যাগ ও জুতো দেওয়া হল। এছাড়া প্রায় ২০০-র বেশি মানুষকে শাড়ি, সালোয়ার, গেঞ্জি, প্যান্ট ও বাচ্চাদের জামকাপড় বিতরণ করা হল, আইসার মেটিয়াব্রুজ ইউনিটের পক্ষ থেকে যার অধিকাংশ সংগ্রহ করা হয়েছিল। আজকের এই কর্মসূচীতে সামিল হন আইসার রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র, রাজ্য সভাপতি নিলাশিস বসু, হুগলি জেলা সম্পাদক সৌরভ, হুগলি জেলা সভাপতি চন্দ্রনারায়ণ ব্যানার্জী, রাজ্য কমিটির সদস্য ও হাওড়া জেলা সম্পাদক অঙ্কিত মজুমদার, হাওড়া জেলা সভাপতি অমিতাভ বিশ্বাস, কলকাতা জেলা সভাপতি অভিজিত সরকার ও সংগঠনের সদস্য ত্রিয়াশা লাহিড়ী, অসীম সরকার ও অর্পিত ঘোষ, সৌত্রিক গোস্বামী, বিশ্বজিত দাস ও পার্থ বোস, যুব কর্মী দীপঙ্কর রায়। আইসার কর্মীদের সাথে উপস্থিত ছিলেন সিপিআই (এম-এল) লিবারেশনের হুগলি জেলা সম্পাদক প্রবীর হালদার, জেলা কমিটির সদস্য ভিয়েত ব্যানার্জি, রাজ্য কমিটির সদস্য অপূর্ব ঘোষ, কোন্নগর লোকাল কমিটির সদস্য রঞ্জিত রায়, কলকাতা জেলা কমিটি সদস্য মিথিলেশ সিং সহ আরো কিছু সমর্থক ও সহানুভূতিশীল মানুষ।

tes

 

তেলিনিপাড়ায় গত মে মাসের ১০ ও ১২ তারিখ একটা বড় অংশের বহিরাগত উগ্র সাম্প্রদায়িক শক্তির হাতে স্থানীয় মুখ্যত সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, গৃহস্থালীর সমস্ত কিছু ভেঙে, জ্বলে তছনছ হয়ে যায়, বহু মানুষ এখনও ভয়ে এলাকাছাড়া! এই নজিরবিহীন হামলার মূল মদতদাতা হিসাবে বিজেপির দুই সাংসদ অর্জুন সিং ও লকেট চ্যাটার্জী সহ আরো বেশ কিছু স্থানীয় নেতৃত্বের নাম উঠে আসে। সিপিআই(এমএল) লিবারেশন, আইসা, শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ ও সামাজিক সংগঠন এআইপিএফ-এর পক্ষ থেকে ঐ অঞ্চলে পরিদর্শন, ছাত্রছাত্রীদের জ্বলে পুড়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্রের জন্য ভদ্রেশ্বর থানায় ডায়েরী করানো ও এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত হস্তক্ষেপ করার জন্য চন্দননগরের এসডিও-র কাছে স্মারকলিপি প্রদান সহ লাগাতার বিভিন্ন উদ্যোগ চলছে, এ’দিনের কর্মসূচীও ছিল তারই অংশ।

Published on 03 July, 2020