ভগৎ সিং দিবসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসার অরবিন্দ ভবন অভিযান

AISA’s Arvind Bhavan campaign
  • ১) যে সব পড়ুয়ারা হোস্টেল পায়নি, তাদের জন্য অবিলম্বে হোস্টেলের ব্যবস্থা করতে হবে।
  • ২) অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া যে সব পড়ুয়ারা হোস্টেল পায়নি, তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে, অর্থনৈতিক সাহায্য সুনিশ্চিত করতে হবে।
  • ৩) পড়ুয়াদের সুবিধার্থে অবিলম্বে সংস্কৃত বিভাগের রেমেডিয়াল ক্লাস চালু করতে হবে।
  • ৪) লিঙ্গুইস্টিক্স এবং ফিল্ম স্টাডিজ বিভাগে ইউজি কোর্স চালু করতে হবে।
  • ৫) পড়ুয়াদের পঠনপাঠনের সুবিধার্থে এবং ভাষাবৈষম্য দূর করতে, প্রত্যেকটি বিভাগে অবিলম্বে “ল্যাঙ্গুয়েজ সেল” তৈরি করতে হবে।
  • ৬) আর্টস ফ্যাকাল্টিতে প্রতিটি বিল্ডিংয়ে জেন্ডার নিউট্রাল টয়লেট বানাতে হবে এবং যে টয়লেট গুলো রয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার করানোর ব্যবস্থা কর্তৃপক্ষকে করতে হবে।
  • ৭) কগনিটিভ সায়েন্স, সোসিওলজি, লিঙ্গুইস্টিকস সহ বিভিন্ন বিভাগের জন্য পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে।
  • ৮) পিএইচডি সিট সংখ্যা প্রত্যেকটি বিভাগে বৃদ্ধি করতে হবে।
  • ৯) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নন-নেট ফেলোশিপ চালু করতে হবে।
  • ১০) প্রত্যেকটি বিভাগে, পর্যাপ্ত এবং কার্যকারি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের বন্দোবস্ত করতে হবে।

আরও কিছু দাবি সহ ২৩ মার্চ, ভগৎ সিং-শুকদেব-রাজগুরুর শহীদ দিবসে আইসা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ৪নং গেট থেকে অরবিন্দ ভবন অবধি মিছিল, অবস্থান বিক্ষোভ সংগঠিত করা হয় এবং ডেপুটেশন দেওয়া হয়।

Published on 25 March, 2022