খণ্ড-26 / সংখ্যা 36 / ছাত্রী খুনের ঘটনায় ডেপুটেশনে আইসা-আরওয়াইএ

ছাত্রী খুনের ঘটনায় ডেপুটেশনে আইসা-আরওয়াইএ

সূর্যসেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আসিমা খাতুন দীর্ঘ একমাস ধরে নিখোঁজ থাকার পর গত ৭ নভেম্বর শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয় কলমজোত এলাকা থেকে তার দেহ উদ্ধার করে। জানা যাচ্ছে আসিমা খাতুনকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং এলাকার মহিলা ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে এনজেপি থানার আইসিকে ১২ নভেম্বর আইসা আরওয়াইএ-র পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন শিখা সিংহ, জয়ন্ত বর্মন, তাপস বর্মন, সুমন্তী এক্কা, শাশ্বতী সেনগুপ্ত, মামণি বর্মণ, প্রতিমা রায় প্রমুখ।

Published on 15 November, 2019