আরেকজন কলঙ্কিত নেতা ভিড়ল বিজেপি-তে

disgraced-leader-joins-bjp

তিনি হলেন কর্নাটকের ভূতপূর্ব মন্ত্রী, এবং বেআইনি খনি’র রাঘববোয়াল। নাম — জি জনার্দন রেড্ডি। গত বছর  বিধানসভা নির্বাচনের আগে বিজেপি থেকে দু-দশকের সম্পর্ক ছিন্ন করে  নিজেই তৈরি করেন এক রাজনৈতিক দল — কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ (কেআরপিপি)। দিন কয়েক আগে, তিনি তার স্ত্রী সহ আরও কয়েকজনকে নিয়ে বিজেপি-তে গিয়ে ভিড়লেন, মিশিয়ে দিলেন তার তৈরি করা দলটিকে। বিজেপির সাথে নিজের দলটিকে মিশিয়ে দেওয়ার আগে তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহ’র সাথে সাক্ষাৎ করেন। তখনই অমিত শাহ জানিয়ে দেন, বিজেপিকে ওই রাজ্যে বাইরে থেকে সমর্থন না করে তার দলটিকে বিজেপির সাথে মিশিয়ে দিতে হবে। তারপরই তিনি তার দলবল নিয়ে ভিড়ে যান বিজেপিতে। প্রসঙ্গত উল্লেখ্য, খনি কেলেঙ্কারির অভিযোগে জনার্দন রেড্ডিকে সিবিআই গ্রেপ্তার করেছিল।

Published on 31 March, 2024