আবেদন


প্রিয় সাথী,

আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী লেনিনবাদী) আগামী ১৫-২০ ফেব্রুয়ারি সংগঠিত করতে চলেছে একাদশতম মহাসম্মেলন। সারা ভারত থেকে প্রায় হাজার দুয়েক প্রতিনিধি-পর্যবেক্ষক-অতিথির উপস্থিতিতে সংগঠিত হতে চলেছে এই মহাসম্মেলন। বিদেশ থেকেও ভাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিরা যোগ দেবেন।

আমাদের দেশ আজ বিরাট এক বাঁকের মুখে দাঁড়িয়ে। এই বিপন্ন সময়ে মোদী-শাহের আগ্রাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে নীতিনিষ্ঠভাবে সর্বাত্মক প্রতিরোধের কৌশল তৈরি করতেই এই মহাসম্মেলন।

প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক নাগরিক হিসাবে আপনার কাছে আবেদন — এই কর্মকাণ্ডের পাশে দাঁড়ান, বাড়িয়ে দিন সাহায্য সহযোগিতার হাত। আপনার কোনও সাহায্যই ক্ষুদ্রে নয়, কোন সাহায্যই প্রয়োজনের অধিক নয়।

আগামী ১৫ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দানের মহতী সমাবেশে, ১৬ ফেব্রুয়ারি শ্রীকৃষ্ণ মোমোরিয়াল সভাঘরে প্রকাশ্য অধিবেশনে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পাশে আপনার উজ্জ্বল উপস্থিতি এগিয়ে চলার পথকেই আরও প্রশস্ত করবে।

অভিনন্দন সহ
সিপিআই(এমএল) লিবারেশন
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

Published on 06 January, 2023