বিষ্ণুপুর সাতগাছিয়া লোকাল সম্মেলন

satgachia-local-conference

গত ৭ মে ২০২৩, ২০তম বিষ্ণুপুর সাতগাছিয়া লোকাল সম্মেলন অনুষ্ঠিত হয় কমরেড ওয়ারিশ খান নগর (বাখরাহাট) ও কমরেড মানকু মুর্মু মঞ্চে (বাখরাহাট অঃপ্রাঃ বিদ্যালয়)।

সম্মেলনের শুরুতে শহীদ স্মরণ কর্মসূচিতে রক্তপতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক কিশোর সরকার। শহীদবেদীতে মাল্যদান করেন জেলা সদস্যা ও সম্মেলনের পর্যবেক্ষক কাজল দত্ত, দিলীপ পাল‌, শুভদীপ পাল, রমিশা বিবি, নুরজাহান বিবি, পূর্ণিমা হালদার সহ আরো অনেকে। এরপর সম্মেলন শুরু হয়। বক্তব্য রাখেন জেলা সম্পাদক কিশোর সরকার। এরপর খসড়া প্রতিবেদন পাঠ করেন বিদায়ী লোকাল কমিটির সম্পাদক নিখিলেশ পাল। খসড়া প্রতিবেদনের উপর বক্তব্যের পর সংশোধন সংযোজনের পর খসড়া গৃহীত হয়। সম্মেলন থেকে ১২ জনের কমিটি নির্বাচিত হয়। সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন নিখিলেশ পাল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সম্মেলন শেষ হয়।

Published on 18 May, 2023