মে দিবসের আহ্বান

সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হও করোনার হাত থেকে সকলের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে নিখরচায় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য কর্মী,স্কীম কর্মী, সাফাই কর্মী সহ যারাই সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন তাঁদের সুরক্ষা বর্ম দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে দাগিয়ে দেওয়া চলবে না। ... ...

may

 

  • সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হও

  • করোনার হাত থেকে সকলের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে নিখরচায় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

  • স্বাস্থ্য কর্মী,স্কীম কর্মী, সাফাই কর্মী সহ যারাই সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন তাঁদের সুরক্ষা বর্ম দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে দাগিয়ে দেওয়া চলবে না।

  • পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ অ্যাকশন প্ল্যান, নিখরচায় নিজ নিজ ঘরে নিরাপদে ফেরানোর জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করতে হবে।

  • লকডাউনের পর্যায়ে পুরো মজুরি, জীবন নির্বাহের জন্য আগামী ৬ মাস পর্যন্ত প্রতি মাসে ১০,০০০ টাকা, কৃষি শ্রমিক সহ সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিনামূল্যে রেশন দিতে হবে।

  • সামাজিক সুরক্ষা, পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য বিধিকে সর্বজনীন করতে হবে। ইনফর্মাল সহ সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ইএসআই, পিএফ, পেনশন, গ্রাচ্যুইটির আওতায় আনতে হবে।

  • ৮ ঘণ্টার শ্রম দিবস সহ শ্রমিকদের সমস্ত অধিকারকে সুরক্ষিত রাখতে হবে। কন্ট্রাক্ট প্রথা বাতিল করে সমস্ত কন্ট্রাক্ট ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করতে হবে।

  • ৪৪টি শ্রম আইনকে ৪ টি কোডে সংযুক্ত করে শ্রমিকদের দাসে পরিণত করার বিরোধিতা করুন।>

  • ছাঁটাই, মজুরি সংকোচন, ডিএ বন্ধ করা চলবে না।

  • কর্পোরেট ও বহুজাতিকদের স্বার্থে শ্রম আইনকে সংশোধন করা চলবে না।

  • নিখরচায় গণস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোল।

  • সরকারী ও রাষ্ট্রীয় ক্ষেত্রের বেসরকারীকরণকে বিরোধিতা করুন। বহুজাতিক সংস্থার হাতে স্বাস্থ্য ব্যবস্থা তুলে দেওয়া ও ১০০% এফ ডি আই র বিরোধিতা করুন

  • মুনাফা আগে, জনগণ পরে – এই নীতিকে বিরোধিতা করতে হবে।

  • কোভিড-১৯ থেকে উদ্ভুত আর্থিক সংকটের বোঝা শ্রমিকশ্রেণীর উপর চাপানো চলবে না।

  • কর্পোরেটদের উপর ১০% করোনা কর চালু করো।

  • আরএসএস ও বিজেপি বিদ্বেষ ও কুসংস্কার ছড়ানোর যে অপচেষ্টা চালাচ্ছে, মুসলিম, দলিতদের দাগিয়ে কুৎসা ছড়াচ্ছে, শ্রমিকশ্রেণি ও শ্রমজীবী মানুষের ঐক্যে ফাটল ধরাতে করোনাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে, তা বানচাল করুন।

  • শ্রমিকশ্রেণী ও সারা দুনিয়ার জনগণের উপর আধিপত্য বিস্তার করতে সাম্রাজ্যবাদীদের হামলাকে পরাস্ত করুন।

  • উৎপীড়নকারী পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন এক সমাজ, এক সমাজতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে সংগ্রাম চালাতে হবে – যে সমাজে থাকবেনা নিপীড়ন, আধিপত্য, যা মুক্ত থাকবে বৈষম্য ও অত্যাচারের নানা ধরনে রূপ থেকে।

  • দেশবাসীর মুখে তুলে দাও অন্ন! করোনাকে হারাও। পরাস্ত করো ক্ষুধা ও দারিদ্র। মানুষের জীবন ও জীবিকা রক্ষা করো।

  • করোনা নিয়ে সাম্প্রদায়িক প্রচার বন্ধ করো।

  • করোনার অজুহাতে কর্পোরেট হামলা বন্ধ করো। মে দিবস জিন্দাবাদ! দুনিয়ার মজদুর এক হও।

  • শ্রমিক শ্রেণির সংহতি দীর্ঘজীবী হোক।

  • দীর্ঘজীবী হোক শ্রমিক-- কৃষক ঐক্য। সমাজতন্ত্র দীর্ঘজীবী হোক। পুঁজিবাদ- সাম্রাজ্যবাদ নিপাত যাক।

Published on 02 May, 2020