খণ্ড-26 / সংখ্যা 30 / এনআরসি-র বিরুদ্ধে জলপাইগুড়িতে প্রচারসভা

এনআরসি-র বিরুদ্ধে জলপাইগুড়িতে প্রচারসভা

২০ সেপ্টেম্বর এনআরসি এবং কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিলের বিরুদ্ধে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে এক প্রচার সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ফ্যাসিস্ত আচরণের বিরুদ্ধে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ মজুমদার। এছাড়া বক্তব্য রাখেন মুকুল চক্রবর্তী সুভাষ দত্ত এবং প্রদীপ গোস্বামী। বক্তারা রাজ্য সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধেও বলেন। সভার সূচনায় গণসঙ্গীত পরিবেশন করেন মিহির সেন। সভা থেকে এবিভিপি-বিজেপি-র বিরুদ্ধে যাদবপুরের ছাত্রদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান হয়। সভা পরিচালনা করেন শ্যামল ভৌমিক।

Published on 26 September, 2019