বেথুয়াডহরীতে প্রচার পরিক্রমা

গ্রামীণ হাসপাতাল ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে সমস্ত মানুষকে করোনা টিকা দিতে হবে। গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের একাজে নিয়োগ করতে হবে। দুয়ারে দুয়ারে সরকারী দরে (১,৮৬৫ টাকা কুইঃ) ধান কিনতে হবে, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে ...

Campaign in Bethuadhari

গ্রামীণ হাসপাতাল ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে সমস্ত মানুষকে করোনা টিকা দিতে হবে। গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের একাজে নিয়োগ করতে হবে। দুয়ারে দুয়ারে সরকারী দরে (১,৮৬৫ টাকা কুইঃ) ধান কিনতে হবে, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে প্রভৃতি ৮ দফা দাবিতে ৯ জুন সিপিআই(এমএল) লিবারেশন ও কিষাণ মহাসভার পক্ষ থেকে বেথুয়াডহরী এলাকায় কোভিড দুরত্ববিধি মেনে পথ পরিক্রমা করা হয়। স্থানীয় বুধবার হাটতলা ও স্ট্যাচুর মোড়ে অনুষ্ঠিত এই প্রচার কর্মসূচী ব্যপক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অংশগ্রহণকারী কর্মীদের হাতের প্ল্যাকার্ডে দাবিগুলি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের নদীয়া জেলা কমিটির সম্পাদক জয়তু দেশমুখ, কিষাণ মহাসভার জেলা সদস্য কৃষ্ণ প্রামানিক, পার্টির ব্লক কমিটি নেতা হবিবুর রহমান, ইয়াদ আলি প্রমূখ। এরপর নাকাশীপাড়া বিডিও’র কাছে ডেপুটেশন দেওয়া হয়।

Published on 12 June, 2021