হুগলির পোলবা দাদপুরে রন্ধনকর্মীদের প্রাপ্য সার্টিফিকেট আদায়

polba-dadpur

লাকডাউনের আগে পরে হুগলির পোলবা দাদপুর ব্লকের রন্ধনকর্মীদের রান্নার ট্রেনিং হয়েছিল বিডিওতে। সরকার থেকে ঘোষণা ছিল ট্রেনিং প্রাপ্তদের সার্টিফিকেট ও ৫০০ করে টাকা দেওয়া হবে। কিন্তু বহু দিন হল এদের কোনও কিছু দেওয়া হচ্ছিল না। পূজোর আগে বিডিও ঘেরাও করা হয়। অবশেষে জানুয়ারিতে সার্টিফিকেট আসে, ফেব্রুয়ারিতে ইউনিয়নের মাধ্যমে ৪১০ জনকে সার্টিফিকেট দেওয়া হয়। ১৭ মার্চ বিডিও অফিসে আরও ১০৫ জনকে সার্টিফিকেট দেওয়া হল, বকেয়া ৫০০ টাকাও দ্রুত মিটিয়ে দেওয়ার কথা।

Published on 26 March, 2023