খণ্ড-26 / সংখ্যা 26 / কমরেড বিশ্বনাথ রায়

কমরেড বিশ্বনাথ রায়

দার্জিলিং জেলার পার্টি সদস্য কমরেড বিশ্বনাথ রায় গত ২৫ আগস্ট প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজকের এই কঠিন সময়ে তাঁর চলে যাওয়া সংগঠনের কাছে এক অপূরণীয় ক্ষতি। কমরেড বিশ্বনাথ রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যে পার্টি ব্রাঞ্চ ছিল তার সম্পাদক হিসাবে দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করে গেছেন। মেডিক্যাল কলেজের গড়ে ওঠা অনেক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে ফাঁসিদেওয়া লোকাল কমিটির সদস্য ছিলেন দীর্ঘদিন। মাঝে অসুস্থতার জন্য তাঁর কাজের পরিধি কিছুটা কমে গেলেও মৃত্যুর আগে পর্যন্ত তিনি মেডিক্যাল কলেজ সন্নিহিত কাওয়াখালি অঞ্চলে গড়ে ওঠা নতুন পার্টি ব্রাঞ্চের সাথে যুক্ত ছিলেন। তাঁর হাত ধরে অনেক নতুন নতুন কমরেড পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর প্রয়াণে পার্টির দার্জিলিং জেলা সংগঠন গভীর শোকপ্রকাশ করেছে।

Published on 29 August, 2019