খণ্ড-26 / সংখ্যা 36 / কমরেড ধীরেন রায়

কমরেড ধীরেন রায়

কালীগঞ্জ ব্লকের দোলুইপুর গ্রামের গরিব কৃষক কমরেড ধীরেন রায় গতকাল ১০ নভেম্বর রাত্রি ৯টা নাগাদ প্রয়াত হন। অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল ৬৭ বছর। ৭০ দশকের উত্তাল আন্দোলনের সময় এই গ্রামে পুলিশের সাথে এক অসম লড়াই হয়েছিল এই লড়াইয়ে তিনি ছিলেন সহযোগী। তারপর নব্বইয়ের দশকের আদিবাসীদের খাস জমির পাট্টা পাওয়ার দাবিতে, আদিবাসী সার্টিফিকেট পাওয়ার দাবিতে, বর্গা জমি থেকে বর্গাদার উচ্ছেদের বিরুদ্ধে, গরিব কৃষকের রায়তি জমি থেকে উচ্ছেদের বিরুদ্ধে, দিল্লির সমাবেশে অংশগ্রহণ সহ অনেক সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। তিন কন্যা, এক পুত্র ও স্ত্রী বর্তমান। পার্টির পক্ষ থেকে প্রয়াত কমরেড ধীরেন রায়ের প্রতি শ্রদ্ধা জানান ও মালা দেন কৃষ্ণ প্রামানিক।

Published on 15 November, 2019