খণ্ড-26 / সংখ্যা 35 / কমরেড গয়ারাম মন্ডল

কমরেড গয়ারাম মন্ডল

গত ১ নভেম্বর সকাল আটটা নাগাদ পাটির দীর্ঘদিনের পার্টি সদস্য পুর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২নং ব্লকের কমলনগর গ্রামের বাসিন্দা কমরেড গয়ারাম মন্ডল মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর। কমরেড কিছুদিন যাবত লিভারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। দক্ষিণ ভারতে গিয়ে চিকিৎসা করাতে চেষ্টা করেছিলেন। গত ৩০ অক্টোবর মধ্য রাতে অসুস্থ হয়ে কথা বন্ধ হয়ে যায়। লোকাল ডাক্তার দেখানো হলে বলে আর কিছু করার নেই। খবর পেয়ে ৩১ অক্টোবর সকাল বেলা পার্টির এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্যরা গিয়ে দেখেন গুরুতর অসুস্থ। তখন হাসপাতালে নেওয়ার অবস্থা নেই। তাঁর পরিবারে একমাত্র পুত্র ও স্ত্রী আছেন। জেলা কমিটির পক্ষ থেকে এই কমরেডের প্রয়াণে শোক প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

Published on 09 November, 2019