কমরেড হামিদ মণ্ডল

অশোক নগর এরিয়ার শ্রীকৃষ্ণ পুর অঞ্চলের মাটিয়াগাছা গ্রামের প্রবীণ কমরেড হামিদ মন্ডল (৬৫) ১১ মার্চ ভোরে প্রয়াত হন। ১৯৭৮সালে সিপিএম ছেড়ে আমাদের দলে যোগ দেন। দীর্ঘ দিন ধরে আন্দোলনে যুক্ত ছিলেন। বিগত ৭ বছর পক্ষাঘাতে শয্যাশায়ী ছিলেন। সাহসী, লড়াকু এই কমরেডের গোটা পরিবার পার্টির সাথে যুক্ত। তার ছেলে কমরেড কামিনুল সক্রিয় সদস্য। তার সংবাদে পার্টির পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। পার্টি কর্মী ও নেতৃস্থানীয় শ্যাম টুডু, তপন দে ও অজয় বসাক রক্তিম পতাকা হাতে শ্রদ্ধা জানান ও পরিবারের প্রতি সমবেদনা জানান। কমরেড হামিদ মন্ডল অমর রহে।

Published on 14 March, 2020