খণ্ড-26 / সংখ্যা 28 / কমরেড মজিদার রহমান

কমরেড মজিদার রহমান

কোচবিহার জেলার ভেটাগুড়ি এলাকার মাতালহাট গ্ৰাম পঞ্চায়েতের ভূতকূড়া গ্ৰামের সিপিআই(এমএল) সদস্য কমরেড মজিদার রহমান (৫৩) দীর্ঘ রোগভোগের পর গত ৭ সেপ্টেম্বর প্রয়াত হন। তিনি কমরেড দীর্ঘদিন ক্যান্সার রোগাক্রান্ত ছিলেন। ৮ সেপ্টেম্বর সোমবার পার্টির পক্ষে চঞ্চল দাস, বাবুন দে এবং মুকুল বর্মন স্থানীয় অন্যান্য কমরেড সহ প্রয়াত কমরেডের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং পার্টির পক্ষে সমবেদনা জানানো হয়।

ভেটাগুড়ি এলাকায় পার্টির অন্যতম স্থপতি প্রয়াত কমরেড বজলে রহমান ছিলেন কমরেড মজিদার রহমানের বাবা। কমরেড মজিদার রহমান লাল সেলাম।

Published on 13 September, 2019