কমরেড মানকু মুর্মু লাল সেলাম

comrade-manku

১ মে সকালে দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকের বিত্তানজোত গ্রামের দীর্ঘদিনের পার্টি সদস্যা কমরেড মানকু মুর্মু মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। নকশালবারি অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা কান্দ্রা মুর্মুর জীবনসঙ্গী ও সহযোদ্ধা ছিলেন কমরেড মানকু। মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, জেলা সম্পাদক পবিত্র সিংহ সহ অন্যান্য জেলা সদস্যরা তাঁর শেষযাত্রায় উপস্থিত হন। পলিটব্যুরো সদস্য কার্তিক পাল পার্টির পক্ষ থেকে শোকবার্তা জানিয়েছেন। লাল সেলাম কমরেড মানকু মুর্মু।

Published on 06 May, 2023