খণ্ড-26 / সংখ্যা 37 / কমরেড মনতোষ মালিক

কমরেড মনতোষ মালিক

দক্ষিণ ২৪ পরগণার সিপিআই(এমএল) লিবারেশনের অন্যতম জেলা নেতা প্রিয় কমরেড মনতোষ মালিক ক্যান্সার রোগে ভোগার পর ১৯ নভেম্বর সকাল ১১টা নাগাদ কললকাতা চিত্তরঞ্জন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক গরিব পরিবার থেকে আগত এক লড়াকু যুবক ছিলেন। প্রথম জীবনে সিপিএম করতেন। শাসক সিপিএমের জনবিরোধী কাজ পছন্দ না হওয়ায় আমাদের পার্টির সাথে যুক্ত হন। পার্টির জেলা সদস্য হন এবং আর ওয়াই এ গড়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন। তৃণমূল দ্বারা আমাদের পার্টি অফিস দখলের বিরুদ্ধে প্রতিবাদেও সামিল হয়েছিলেন। কমরেড মনতোষ মালিক অমর রহে।

Published on 22 November, 2019