খণ্ড-26 / সংখ্যা 36 / কমরেড রাম নন্দী

কমরেড রাম নন্দী

হুগলি জেলার হিন্দমোটর-কোতরং লোকাল কমিটির অন্তর্গত পার্টি সদস্য, নির্মাণ শ্রমিক কমরেড রাম নন্দী ১৩ নভেম্বর প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। তিনি কিডনি এবং লিভারের অসুখে ভুগছিলেন। পার্টি সদস্যপদ পাওয়ার পূর্বেই তিনি পার্টির এবং শ্রমিক সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন, থিয়েটার লিবার্টির একজন সদস্য হিসাবে বিভিন্ন সাংস্কৃতিক কাজে, নির্বাচনী পথ নাটকে অংশগ্রহণ করেন। এলাকার নির্মাণ শ্রমিক সংগঠনে প্রতিটা কর্মসূচীতে কমরেড অংশগ্রহণ করতেন, দারিদ্র কখনোই তাঁর রাজনৈতিক কাজে বাধা হয়ে উঠতে পারেনি। তিনি রেখে গেলেন তাঁর মা, স্ত্রী ও একমাত্র পুত্রকে। পার্টির হুগলি জেলা কমিটি কমরেড রাম নন্দীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে।

Published on 15 November, 2019