খণ্ড-26 / সংখ্যা 29 / কমরেড সীমা চক্রবর্তী

কমরেড সীমা চক্রবর্তী

১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বিষ্ণুপুরের এআইপিডব্লিউএ সদস্য সীমা চক্রবর্তী প্রয়াত হয়েছেন। তার আগের দিন বিকেলে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। বিষ্ণুপুর শহরে এআইপিডব্লিউএ ইউনিট গঠনের প্রথম থেকেই তিনি ছিলেন সক্রিয়। খুবই সম্প্রতি পৌরসভাতে এআইসিসিটিইউ ইউনিট গঠনেও তিনি ভালো ভুমিকা রাখছিলেন। তার মৃত্যুতে এআইপিডব্লিউএ তথা সিপিআই(এমএল)-এর বড় ক্ষতি হয়ে গেল। তিনি এক ছেলে এবং এক মেয়ে রেখে গেলেন। কমরেড সীমা চক্রবর্তী অমর রহে। লাল সেলাম।

Published on 20 September, 2019