কমরেড ওয়ারিশ খান প্রয়াত

warish-khan-passed-away

পশ্চিম মেদিনিপুর জেলা কমিটির সদস‍্য কমরেড ওয়ারিশ খান আজ ভোর ৫টায় প্রয়াত হয়েছেন। মেদিনিপুর শহরের কমরেড। বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। গত ২৪ ফেব্রুয়ারি কলকাতা মেডিকেল কলেজে গল ব্লাডার অপারেশন হয়েছিল। এরপর বাড়িতে ছিলেন। তিন দিন আগে শহরের ডাক্তারের প্রেসক্রিপশনে একটা টনিক জাতীয় ওষুধ খাওয়ার পর বমি হয় এবং শারিরীক সমস‍্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হন। আজ ভোরে মৃত‍্যু হল। জেলা পার্টি অত‍্যন্ত শোকাহত। পার্টির কাছে এ এক অপূরণীয় ক্ষতি। বামপন্থী পরিবারের মানুষ। সিপিআই(এম) ছেড়ে সিপিআই(এমএল) দলে এসেছিলেন এবং বেশ কিছুদিন সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করেছেন। গত জেলা সম্মেলনে জেলা কমিটির সদস‍্য হিসেবে নির্বাচিত হয়ে কাজ করছিলেন। কমরেড ওয়ারিশের স্ত্রী ও পরিবারের পাশে পার্টি থাকবে। কমরেড ওয়ারিশ খান লাল সেলাম।

Published on 02 May, 2023