কমরেড যোগেন কর্মকার প্রয়াত

comrade yogen

নকশালবাড়ী কৃষক আন্দোলনের অন্যতম যোদ্ধা কমরেড যোগেন বিশ্বকর্মকার ২৯ জুলাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভোরবেলা প্রয়াত হন। তিনি কানু সান্যালের দলের নেতা ছিলেন। পরবর্তীতে আমাদের সাথে সম্পর্ক গড়ে উঠছিল। গত বিধানসভা নির্বাচনে সিপিআই(এমএল) লিবারেশনের হয়ে প্রচার করেছিলেন। তাঁর আকাঙ্খা ছিল আমাদের সাথে যুক্ত হয়ে পঞ্চায়েত নির্বাচনে থাকবেন। মেডিক্যাল কলেজ থেকে আমাদের ফাঁসিদেওয়া অফিসে তাঁর মরদেহ আনা হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানান পার্টির পক্ষ থেকে পবিত্র সিংহ, নেমু সিংহ, পৈসাঞ্জু সিংহ, শরৎ সিংহ, দীপক ঘোষ, পঞ্চা বর্মন প্রমুখ।

Published on 31 July, 2021