খণ্ড-25 / সংখ্যা 29 / নির্মাণ শ্রমিক ইউনিয়নের গণডেপুটেশন দিবস

নির্মাণ শ্রমিক ইউনিয়নের গণডেপুটেশন দিবস

দক্ষিণ ২৪ পরগণায় বিক্ষোভ সভায় নির্মাণ ইউনিয়নের রাজ‍্য সম্পাদক কিশোর সরকার ৪ সেপ্টেম্বর মাঝেরহাট ব্রীজ ভেঙ্গে যাওয়ার পরিপ্রেক্ষিতে দাবি করেন--

(১) পশ্চিমবঙ্গের সমস্ত ব্রীজের বর্তমান অবস্থা শ্বেতপত্রের মারফত বাংলার মানুষকে জানাতে হবে।
(২) মৃতের পরিবারকে ২০ লক্ষ ও আহতদের ৫ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
(৩) মৃতের সঠিক সংখ‍্যা রাজ‍্যবাসীকে জানাতে হবে।
(৪) মাঝেরহাট ব্রীজ ভাঙ্গার দায় কেন্দ্র ও রাজ‍্যকে নিতে হবে।

আগামীদিনে কেন্দ্রীয় সরকার শ্রম আইনকে তুলে দিয়ে ৪টি কোডে বেধে দিয়ে শ্রমিকদের অধিকার খর্ব করতে চাইছে। সামাজিক সুরক্ষার সমস্ত অর্থকে একযায়গায় এনে শিল্পপতি ও সরকারের দায় মুক্ত করতে চাইছে। শ্রমিকদের সামাজিক প্রদানকারী সমস্ত বোর্ডকে ভেঙ্গে একটাতে এনে জটিলতা সৃষ্টি করে সামাজিক সুরক্ষা প্রদানে দীর্ঘসূত্রিতা ও অবহেলা চলতে দেওয়া হবে, যেমন রাজ‍্য সরকার কর্তৃক এসএসওয়াই-২০১৭ তার  ছোট্ট নমুনা হতে পারে। সুতরাং আগামীদিনে নির্মাণ শ্রমিকদের অধিকার বজায় রাখতে হলে অর্থনৈতিক দাবিকে অতিক্রম করে রাজনৈতিক অধিকারের দাবিতে ব্যাপক নির্মাণ শ্রমিকদের সামিল করতে হবে। ৫ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ, ডেপুটেশন হল তার প্রথম রিহার্সাল। আসুন পরবর্তী সংগ্রামকে বাস্তবায়িত করতে সংগঠনকে শক্তিশালী করা, নিয়মিতকরণ করা, হাজার হাজার গণসদস্য সংগ্রহে সবাইকে সামিল করার কাজে হাত লাগাই।

Published on 23 October, 2018