খণ্ড-25 / সংখ্যা 35 / সিপিআই(এমএল)-এর কুচবিহার কর্মী সম্মেলন

সিপিআই(এমএল)-এর কুচবিহার কর্মী সম্মেলন

গত ২৮ অক্টোবর কুচবিহার শহরে আকুপাংচার সেন্টার হলে জেলার ১১তম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রারম্ভে শহীদ বেদীতে মাল্যদান করেন পার্টির রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। সম্মেলনের শুরুতে পাঞ্জাবের মানসায় অনুষ্ঠিত পার্টি কংগ্রেসের রিপোর্ট ও আসন্ন রাজ্য সম্মেলন সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন রাজ্য কমিটি সদস্য বাসুদেব বসু। সম্মেলনে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা কুচবিহারে বিজেপির উত্থানের বিরুদ্ধে ব্যাপকতর বাম আন্দোলন গড়ে তোলার জন্য সংগঠনকে মজবুত করার আহ্বান রাখেন। সম্মেলন থেকে আসন্ন রাজ্য সম্মেলনের জন্য কুচবিহার জেলা প্রচার গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করে। আগামী ৮-৯ জানুয়ারি ২০১৯ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটকে সফল করার জন্য কর্মসূচী গ্রহণ করে। সম্মেলন থেকে ৯ জনের কমিটি তৈরি হয়। কমরেড রাজু গোস্বামী সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হন। সম্মেলন থেকে পার্টির আসন্ন রাজ্য সম্মেলনের জন্য প্রতিনিধি নির্বাচিত হয়।

Published on 16 November, 2018