বজবজ গ্রামাঞ্চলে গণঅবস্থান

বজবজ গ্ৰামাঞ্চলে সিপিআই(এমএল) লিবারেশন ও আইআরলার নেতৃত্বে কাজের অঞ্চলজুড়ে ২০০ দিনের কাজ, ৬০০ টাকা মজুরি, বিনামূল্যে ভ‍্যাকসিন দেওয়া রেশনে ৩৫ কেজি খাদ‍্যশষ‍্য প্রদান করা সহ বিভিন্ন দাবিতে অবস্থান ...

Mass Dharna in the rural areas

বজবজ গ্ৰামাঞ্চলে সিপিআই(এমএল) লিবারেশন ও আইআরলার নেতৃত্বে কাজের অঞ্চলজুড়ে ২০০ দিনের কাজ, ৬০০ টাকা মজুরি, বিনামূল্যে ভ‍্যাকসিন দেওয়া রেশনে ৩৫ কেজি খাদ‍্যশষ‍্য প্রদান করা সহ বিভিন্ন দাবিতে অবস্থান সংগঠিত হয়। গত ২রা জুন হালদারপাড়া, ৩ জুন বৈষ্ণবপাড়া, ৯ জুন সিংপাড়া, ১৪ জুন আদকপাড়া অঞ্চলে অবস্থান কর্মসূচী সংগঠিত হয়। প্রতিটি অবস্থানে আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আইআরলা জাতীয় কাউন্সিল সদস্যা ও পার্টির জেলা নেত্রী দেবযানী গোস্বামী, বজবজ গ্রাম লোকাল কমিটির অন্যতম সংগঠক শ্যামসুন্দর গোস্বামী, বজবজ গ্রাম লোকাল কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত।

Published on 18 June, 2021