(২ ফেব্রুয়ারী ২১ দিল্লীর সিংঘু বর্ডারে অনুষ্ঠিত সাধারণ সভায় গৃহীত কর্মসূচী)
১) আগামী ৬ মার্চ কৃষক আন্দোলনের ১০০ দিন পূর্ণ হচ্ছে। ঐ দিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিল্লীর পার্শ্বর্তী কেএমপি হাইওয়ে সহ বিভিন্ন সড়ক অবরোধ করা হবে। টোল প্লাজাগুলি মুক্ত করা হবে। সারা দেশে বিভিন্ন স্থানে আন্দোলনের সমর্থনে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো পতাকা প্রদর্শন, কালো ব্যাজ ধারণ প্রভৃতি কর্মসূচী গ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।
২) ৮ মার্চ মহিলা কিষাণ দিবস পালন করা হবে। কিষাণ আন্দোলনের মঞ্চগুলিতে বৃহত্তর সংখ্যায় মহিলাদের সমাবেশিত করা হবে, মহিলারাাই সভাগুলি সঞ্চালনা করবেন ও বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা এবং কিষাণ আন্দোলনে মহিলাদের যে অবদান তাকে তুলে ধরে ঐ দিনের কর্মসূচীতে সমস্ত মহিলা সংগঠনগুলিকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
৩) ১৫ মার্চ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা বেসরকারীকরণ বিরোধী দিবস পালনের আহ্বানকে সংযুক্ত কিষাণ মোর্চা সমর্থন ও সংহতি জানাচ্ছে। সারা দেশ জুড়ে ট্রেডইউনিয়নগুলির সাথে যৌথ ভাবে এই কর্মসূচী পালনের আহ্বান জানাচ্ছে।
৪) যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষক বিরোধী ও গরিব বিরোধী বিজেপিকে ভোট না দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানাবে। এই লক্ষ্যে মোর্চার নেতৃবৃন্দ নানাবিধ কর্মসূচীতে বিভিন্ন রাজ্যে যাবেন।