শিলিগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় পুর নিগমের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন

Siliguri against Purnigam

শিলিগুড়ি শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। মৃত্যু বাড়ছে। শহরে যত্রতত্র জঞ্জাল। আবর্জনায় ভর্তি। পুর প্রশাসন উদাসীন। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। পুর নিগমের ব্যর্থতাকে দায়ী করে দ্রত প্রতিরোধী ও সরকারী চিকিৎসা কাঠামো প্রশস্ত করার দাবি, মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে আজ শিলিগুড়ি শহরে হাসমি চকে বিক্ষোভ জানানো হয়। বিক্ষোভ সভায় উপস্থিত থাকেন পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটি সদস্য বাসুদেব বসু। উপস্থিত থাকেন দার্জিলিং জেলা কমিটির সদস্য শরৎ সিংহ, মীরা চতুর্বেদী, শাশ্বতী সেনগুপ্ত, বর্ষীয়ান মহিলা নেত্রী গৌরী দে প্রমুখ।

Published on 01 October, 2022