ঝিল্লি গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ ডেপুটেশন

মুর্শিদাবাদ জেলার ঝিল্লী গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এমএল) লিবারেশন ও সিপিএমের পক্ষ থেকে ৩০ জুন যৌথভাবে বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত করা হয়। প্রায় ২০০ লোকের মিছিল নিয়ে পঞ্চায়েত অফিসে জমায়েত হয়। ....

kjiii

মুর্শিদাবাদ জেলার ঝিল্লী গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এমএল) লিবারেশন ও সিপিএমের পক্ষ থেকে ৩০ জুন যৌথভাবে বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত করা হয়। প্রায় ২০০ লোকের মিছিল নিয়ে পঞ্চায়েত অফিসে জমায়েত হয়। দাবি ছিল সমস্ত মানুষের জবকার্ড চাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দলবাজি দুর্নীতি বন্ধ করতে হবে। রেশন কার্ড ও রেশন পাওয়ার এবং ১০০ দিনের কাজ পাওয়ার দাবি তুলে ধরা হয়। প্রধান মহাশয় সমস্ত দাবির সাথে সহমত পোষণ করেন। ক্ষমতা অনুযায়ী চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রাজীব রায়, জেলা কমিটির সদস্য হায়দার সেখ ও অন্যান্য লোকাল নেতৃবৃন্দ এবং সিপিএমের জেলা ও লোকাল নেতৃবৃন্দ।

Published on 03 July, 2020