চা শ্রমিক ইউনিয়নের ডেপুটেশন

চা শিল্পে কর্মরত স্টাফ ও সাব-স্টাফ অ্যাসোসিয়েশন আজ বকেয়া মজুরি ও অন্যান্য ন্যায্য দাবি দাওয়া চা-কর কর্তৃপক্ষ না মেটানোয় এবং এই পাওনাগুলিকে আদায় করে দিতে রাজ্য শ্রম দপ্তরের অকৃতকার্যতার বিরুদ্ধে শিলিগুড়িতে জয়েন্ট লেবার কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভে দেখায় ও দাবিপত্র পেশ করে।

আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এআইসিসিটিইউ অনুমোদিত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলনকারী সহযোদ্ধাদের সংগ্রামী অভিনন্দন জানাই এবং রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করি।

অভিজিৎ মজুমদার
কার্যকরী সভাপতি
তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়ন

Published on 14 June, 2019