বাড়ি বাড়ি প্রচার

১৫ ডিসেম্বর বেলঘরিয়া দেশপ্রিয়নগর পার্টি ব্রাঞ্চ কামারহাটি পৌরসভার ২৭ নং ওয়ার্ডে সিএএ এবং এনআরসি’র বিরোধীতা করে এলাকায় প্রচার সংগঠিত করা হয়। ঝাণ্ডা, ব্যানার, প্লাকার্ড, প্রচারপত্র, দেশব্রতী এবং কুপন নিয়ে বাড়ি বাড়ি প্রচার করা হয়। বাড়ি বাড়ি প্রচারে দেখা গেল বেশিরভাগ মানুষ চিন্তিত, কিছু মানুষ সোচ্চারে এনআরসি বিরোধীতা করেন, এনআরসি’র পক্ষে দু/একজনকে বলতে শোনা গেল। মনে হল বিজেপি’র সমর্থকদের চাপে আছে। এই প্রচার আন্দোলনে মানুষ অর্থ সাহায্য করেছেন এবং দেশব্রতী কিনেছেন। মুখোমুখি মানুষের সাথে কথা বলা পরিস্থিতি চাইছে।

Published on 28 December, 2019