অকস্মাৎ প্রয়াত হলেন লড়াকু কমরেড মকবুল হক

maqbool-haque-passed-away

উঃ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ লোকাল কমিটি সদস্য কমরেড মকবুল হক গত ৭ মার্চ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বৎসর। এ দিন সকালে তাঁর আকস্মিক হার্ট এ্যাটাক হয়। তারপর রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরেই তিনি প্রয়াত হন। তিনি ৯০ এর দশকের শেষ পর্বে পার্টির সাথে যুক্ত হন। কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা এলাকার একজন লড়াকু পার্টি কর্মী এবং সমগ্র অঞ্চলে অত্যন্ত সুপরিচিত মানুষ ছিলেন। বেশ কয়েকবার আদিবাসীদের জমি দখলের লড়াই এবং বিভিন্ন স্থানীয় আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এ জন্য তাঁকে জেলে থাকতে হয়েছিল। তাঁর ব্যাক্তিগত উদ্যোগে সাহেবঘাটা বাজারে একটি পার্টি অফিস তৈরি হয়। বিগত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এআইকেএম জাতীয় সম্মেলনে প্রতিনিধি ছিলেন। তাঁর প্রয়াণে উঃ দিনাজপুর জেলায় পার্টির বড়ো ক্ষতি হয়ে গেল। কমরেড মকবুল হক লাল সেলাম।

Published on 12 March, 2023