খণ্ড-26 / সংখ্যা 42 / শিলিগুড়িতে পাঁচ বাম দলের মিছিল

শিলিগুড়িতে পাঁচ বাম দলের মিছিল

১৯ ডিসেম্বর এনআরসি, এনপিআর, সিএবি, সিএএ-র বিরুদ্ধে এবং ৮ জানুয়ারী সাধারণ ধর্মঘটকে সফল করার লক্ষ্যে সমগ্র দেশের সাথে শিলিগুড়িতেও সিপিআই(এমএল) লিবারেশন সহ পাঁচটি বামদলের ডাকে বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। মিছিলটি যত এগিয়েছে কার্যত মহামিছিলে পরিণত হয়েছে। শহরের রাজপথ দখল নেওয়া লাল পতাকার মিছিলে নেতৃত্ব দেন পার্টির দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, সিপিআই(এম)-এর জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য, আর এস পির তাপস গোস্বামী প্রমুখ।

Published on 28 December, 2019