বকচারা গ্রামে পারুই পাড়ায় সিপিআই(এমএল)-এর পক্ষ থেকে ২৭ জুন বেলা এগারোটা নাগাদ তিনজনের একটি টিম কমল কর্মকার, শচীন রায়, কৃষ্ণ প্রামানিক গিয়েছিল। তদন্ত থেকে যা বোঝা গেল: (১) প্রোমোটার বনাম মৎস্যজীবীদের বিবাদ নৌকার বিলের জমি দখল নিয়ে। (২) তৃণমূল প্রোমোটারদের পক্ষে। শুরুতে বিজেপি এখানে একটা শিব মন্দির বানিয়ে পুজো দিয়ে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছে। (৩) গত ২৫ জুন মৎস্যজীবীদের মধ্যে (তৃণমূল এবং বিজেপি) পরিকল্পিতভাবে সংঘাত হয় তাতে মোট ৮ জন আহত তার মধ্যে তিনজন গুরুতর হিসাবে বনগাঁ হাসপাতালে ভর্তি। পুলিশ উভয় পক্ষকে গ্রেপ্তার করেছে। (৪) এখানে আমাদের সংগঠনের কিছু কাজ আছে। আমরা ওখানে আমাদের কিছু কথা জানিয়েছি – (ক) নৌকার বিলে মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার ছিল এবং থাকবে। বিলের খাস জমি মৎস্যজীবীদের মধ্যে বন্টন করতে হবে। (খ) জীবন জীবিকার স্বার্থে সমস্ত মৎস্যজীবীরা ঐক্যবদ্ধ হতে হবে। (গ) সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে গরিব গরিবে বিবাদ বাধানোর চক্রান্ত করা চলবে না।