রাজ্য জুড়ে পালিত হল হুল দিবস

‘এনভায়রণমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট’ তুলে দেওয়া চলবে না। FRA অনুযায়ি গ্রামসভার অনুমতি ছাড়া কোনও প্রকল্প চালু করা চলবে না। একচল্লিশটি কয়লা ব্লক নিলাম করার বিরুদ্ধে ২-৪ জুলাই কয়লা শিল্পের ধর্মঘট সফল করো। ,,,,

gww

‘এনভায়রণমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট’ তুলে দেওয়া চলবে না। FRA অনুযায়ি গ্রামসভার অনুমতি ছাড়া কোনও প্রকল্প চালু করা চলবে না।

একচল্লিশটি কয়লা ব্লক নিলাম করার বিরুদ্ধে ২-৪ জুলাই কয়লা শিল্পের ধর্মঘট সফল করো।

এসসি-এসটি নিপীড়ন নিবারণ আইন কঠোরভাবে প্রয়োগ কর। আদিবাসীদের ওপর অত্যাচারে অপরাধী পুলিশ অফিসারদের শাস্তি দাও।

সংরক্ষণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত বন্ধ করো।আদিবাসীদের জমির পাট্টা দাও। হাসা ভাষা লায়-লাকচারের লড়াই চলছে চলবে।

আদিবাসীদের পাশে দাঁড়ানো আন্দোলন-কর্মীদের মুক্ত করো, কোরেগাঁও ও সিএএ-বিরোধী কর্মীদের ওপর থেকে মামলা প্রত্যাহার করো। এই দাবিগুলিকে তুলে ধরে হুল দিবস পালিত হয়।

dha

 

হুগলি : ধনেখালির মল্লিকপুরে হুল মাহাতে বীর শহীদ সিধো, কানহুর মূর্তিতে মাল্যদান করেন মহাদেব মুরমু, শ্যামাপদ শীট, সজল দে, শৈলেন মাজি, লক্ষী মাণ্ডি, নন্দলাল মাহালি ও সুনো হেমব্রম।

পোলবার বরুনানপাড়ায় পাগান মুর্মু, বিশ্বনাথ সরেন, গোপাল রায়, সোমা রায়, সিদ্ধেশ্বর মান্ডি, সজল দে, শৈলেন মাজিরা শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেন। দুটি জায়গাতেই বক্তব্য রাখেন আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের নেতা সজল অধিকারী। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, শপথ গ্রহণের মধ্য দিয়েই দিনটি পালন করেন এই গ্রামগুলির আদিবাসী মানুষরা।

bala

 

বলাগড়ের সায়রা গ্রামে হুল দিবসে স্মরণে বক্তব্য রাখেন আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের নেতা বৃন্দাবন সরেন। শহীদ স্মরণের পরে ঋণমুক্তির আন্দোলন সংগঠনের বিষয়ে বৈঠক হয়। সংক্ষিপ্ত সাংস্কৃতিক কার্যক্রম হয়। আদিবাসী মঞ্চের সংগঠক শিবলাল বাসকের পরিচালনায় পাণ্ডুয়ার তোরগ্রামে ও বল্লালদীঘি গ্রামে হুল দিবস উদযাপিত হল।  দেপাড়া-বলরামপুরে হুল দিবস উদযাপনের পুরোভাগে ছিলেন রেখা মান্ডি। এছাড়া বিকালে বৈঁচি পার্টি অফিসে স্থানীয় পার্টি কর্মীদের নিয়ে এই গৌরবময় ঐতিহাসিক দিনটি উদযাপন করা হয়। আদিবাসী মঞ্চের তরফ থেকেও আরতি হাঁসদা-র নেতৃত্বে শহীদ স্মরণ কর্মসূচী গৃহীত হয়। ব্যান্ডেল ব্রাঞ্চে হুল দিবসে সিধু, কানহুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রবীণ পার্টি সদস্য নেপাল রায়। সিধু কানহু সহ হুলের সমস্ত শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস তুলে ধরেন ভিয়েত ব্যানার্জী। সুভাষ অধিকারী বর্তমান পরিস্থিতি ও ৩ জুলাইয়ের যৌথ কর্মসূচী নিয়ে বলেন। কোন্নগর ২নং কলোনির এরিয়া পার্টি অফিসে সন্ধ্যায় হুল দিবস উদযাপিত হয়। শহীদ বেদীতে মাল্যদান করেন নির্মাণ শ্রমিক ও মহিলা সংগঠনের নেত্রী মঞ্জু ওরাঁও ও পার্টির লোকাল কমিটির সদস্য দীপক দাস। নীরবতা পালন হয় শহীদদের স্মৃতিতে। দিনটির তাৎপর্য নিয়ে কিছু কথা বলেন এরিয়া কমিটির সদস্য সৌরভ।

sil

 

শিলিগুড়ি : ৩০ জুন হুল দিবস বিট্রিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম কৃষক আন্দোলন বা কৃষক জাগরণ যা শুধু সাম্রাজ্যবাদ নয়  জমিদারতন্ত্রের বিরুদ্ধেও তীব্র বিদ্রোহ ঘোষণা করেছিল। যা বর্তমান সময়ের ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম আলোকবর্তিকা। বর্তমানে বিজেপি সরকার যখন জল জমি জঙ্গলের ওপর ক্রমশই আদিবাসীদের অধিকার খর্ব করে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে, সংরক্ষণের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইছে, এনআরসি এনপিআর সহ বিভিন্ন গণ-আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের গ্রেপ্তার করছে। সেসময় হুল আন্দোলনের স্পর্ধাকে পাথেয় করেই আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার দাবিতে, ৪১টি কয়লাখনিকে নিলামে তুলে দেওয়ার বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট সফল করার দাবিতে, বন্দি মুক্তির আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের অন্যান্য জায়গার সাথে শিলিগুড়ির শক্তিগড় ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকেও যথাযথ মর্যাদায় হুল দিবস পালন করা হয়। উপস্থিত কমরেডদের কাছে বর্তমান সময়ের পরিপেক্ষিতে হুল দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরেন শাশ্বতী সেনগুপ্ত। উপস্থিত ছিলেন মিলি ভট্টাচার্য, মণি ভট্টাচার্য, টূলু সাহা, রুবী সেনগুপ্ত, নীলিমা সরকার, কাজল গুপ্ত, গঙ্গা রায়, ভাগ্য মন্ডল, রেনু দাস, ছবি দত্ত, অর্চনা মজুমদার প্রমুখ।

ma

 

পুর্ব বর্ধমান : পুর্বস্থলী ২নং ব্লকের ফলেয়া অফিসের সামনে ১৬৫তম সাঁওতাল বিদ্রোহ হুল দিবস উদযাপন করা হল। মহান সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু-কানহু-ঝানো-ফুলো সহ সমস্ত শহীদের শ্মরণে শহীদ বেদীতে মাল্যদান ও এক মিনিট নিরবতা পালন করা হল। দাবি উঠলো ৪১টি কয়লা ব্লক কে নিলাম করা চলবে না। ২-৪ জুলাই কয়লা শিল্পের ধর্মঘট সফল করুন। আদিবাসীদের ও তপশীলদের উপর নির্যাতন বন্ধ করার আইন কঠোর ভাবে কার্যকর করতে হবে। সংরক্ষণ আইন বাতিল করার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হোন। সভায় খালি গলায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য সজল পাল। কালনা ২নং ব্লক-এর অকালপোষ অঞ্চলের আগ্রাদহ গ্রামের আদিবাসীদের উদ্যোগে হুল দিবস পালিত হয়। সিধু-কানহু-ঝানো-ফুলো সহ মহান সাঁওতাল বিদ্রোহের শহীদদের স্মরণে মাল্যদান নিরবতা পালন ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান সংগঠিত করা হয়। মেমারী ১নং ব্লকের নিমো গ্রামপঞ্চায়েতের আদিবাসীদের উদ্যোগে হুল দিবস পালিত হয় ।

বাঁকুড়া জেলার ছাতনা-শুশুনিয়া মেন রাস্তায় হাউসির মোড়ে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ’র পক্ষ থেকে হুল দিবস পালন ক’রে বীর শহীদ সিধু- কানু-ফুলো-ঝান-কে স্মরণ করে দাবি জানানো হয় সংরক্ষণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া চলবে না। বনের জমি ব্যবহার কারি আদিবাসী ও বনবাসীদের পাট্টা দিতে হবে। চাষের জমি বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া ও রেশন বন্ধ করে দেওয়ার কৃষি অধ্যাদেশ বাতিল করো। কোরেগাও ও CAA বিরোধী কর্মী সহ আদিবাসী দের পাশে দাঁড়ানো আন্দোলন কর্মীদের অবিলম্বে মুক্তি দাও।

s24

 

দক্ষিণ ২৪ পরগণা জেলা অফিসে ৩০ জুন হুল দিবস উদযাপন হয়। শহীদ বেদীতে মাল‍্যদান করেন জেলা সম্পাদক কিশোর সরকার, অঞ্জন ঘোষ, দেবাশিস মিত্র, পঞ্চু ঘোষ, মদন সরদার। এক মিনিট নিরাবতা পালন করার পর জেলা সম্পাদক বলেন দিনটিকে স্মরণ করে শপদ নিতে হবে কেন্দ্রীয় সরকার যেভাবে এনভায়রণমেন্ট ইম্প‍্যাক্ট আ্যসেসমেন্ট তুলে দিয়ে বা ফরেস্ট রাইটস আ্যক্ট বাতিল করে আদিবাসি সহ সমগ্র দেশের যে ক্ষতি ডেকে আনছে তার বিরুদ্ধে ঐক‍্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। হুল মাহা’র শহীদদের স্মরণ করা হয় হাওড়ার বালি পার্টি অফিসে। উত্তর ২৪ পরগণায় প্রতিবারের মতো এবার‌ও নৈহাটি শিবদাসপুর অঞ্চলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় হুল মাহা, এছাড়া চাঁদপাড়া পার্টি অফিসেও যথাযোগ্য মর্যাদায় হুল দিবসের কর্মসূচী পালিত হয়।

Published on 04 July, 2020