স্মরণে : কমরেড শিখা সাহা

in-memory-of:-comrade-shikha-saha

কমরেড শিখা সাহা দীর্ঘদিন কলকাতার বেহালা অঞ্চলে পার্টির সাথে যুক্ত ছিলেন। বিগত বেশ কয়েক বছর তিনি শান্তিপুরে থাকতেন। তাঁর স্বামী রামপ্রসাদ দার আদি বাড়ি শান্তিপুরে। গত ২০২১ সালে সেখানেই শিখা আকস্মিক হার্ট অ্যাটাকে প্রয়াত হন। আজ তাঁর প্রয়াণ দিবসে শান্তিপুর সায়েন্স ক্লাব এক স্মারক আলোচনা সভার আয়োজন করে। রামপ্রসাদদা ঐ সংস্থার একজন সংগঠক। শিখাও নানা কর্মসূচিতে অংশ নিতো। বিজ্ঞান চেতনা ও নারী সমাজ বিষয়ক এই আলোচনাসভায় বক্তব্য রাখেন এ্যাপোয়ার নেত্রী ইন্দ্রাণী দত্ত,এবং অন্যান্য স্থানীয় বক্তারা। ভালো সংখ্যক মহিলারা সভায় অংশগ্রহণ করেন। শ্রমজীবী প্রকল্প কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কমরেড শিখা সাহা লাল সেলাম।

Published on 18 May, 2023