কমরেড স্বপন বড়ুয়া স্মরণে

চুঁচুড়ার পার্টি সদস্য কমরেড স্বপন বড়ুয়া ২৭ অক্টোবর সকাল ৯টায় প্রয়াত হন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। কোভিড আক্রান্ত অবস্থায় ২৪ দিন বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ...

sw

চুঁচুড়ার পার্টি সদস্য কমরেড স্বপন বড়ুয়া ২৭ অক্টোবর সকাল ৯টায় প্রয়াত হন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। কোভিড আক্রান্ত অবস্থায় ২৪ দিন বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় কমরেডরা হাসপাতালে গিয়ে তাঁর একমাত্র পুত্রের সাথে দেখা করেন, জেলা সম্পাদকও ফোনে কথা বলেন। ছাত্রাবস্থায় তিনি নকশালবাড়ি আন্দোলনে যোগদান করেন, সেই সময় তিনি বিরোধী দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও ৯০এর দশকে আবার পার্টির সাথে যোগাযোগ স্থাপিত হয় এবং পার্টি সদস্যপদ গ্রহণ করেন। রাঁচিতে অনুষ্ঠিত নবম পার্টি কংগ্রেসে তিনি মনোনীত পর্যবেক্ষক হিসেবে গিয়েছিলেন। কমরেড স্বপন বড়ুয়া লাল সেলাম!

Published on 06 November, 2020