শিলিগুড়িতে আইপোয়ার বিক্ষোভ

করোনা সংকটকে ব্যবহার করে রাজ্যের শাসক যখন একদিকে ত্রাণ থেকে রেশন কেলেঙ্কারিতে নিজেদের নাম যোগ করতে ব্যস্ত, অন্যদিকে তখন মহিলাদের ওপর ক্রমশ বেড়ে চলা অত্যচারের মধ্যে দিয়ে ধর্ষণ সংস্কৃতি ক্রমেই বিস্তৃত হচ্ছে। ....

ssa

করোনা সংকটকে ব্যবহার করে রাজ্যের শাসক যখন একদিকে ত্রাণ থেকে রেশন কেলেঙ্কারিতে নিজেদের নাম যোগ করতে ব্যস্ত, অন্যদিকে তখন মহিলাদের ওপর ক্রমশ বেড়ে চলা অত্যচারের মধ্যে দিয়ে ধর্ষণ সংস্কৃতি ক্রমেই বিস্তৃত হচ্ছে। সম্প্রতি হাওড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের প্রচেষ্টার ঘটনায় তৃণমূল নেতৃত্বের একাংশের নাম জড়িয়ে যাওয়া এবং মন্ত্রীর তার দলের কর্মীদের আড়াল করার নগ্ন চেষ্টা ও কদর্য ভাষায় মেয়েটিকে আক্রমণের বিরুদ্ধে দার্জিলিং জেলার শিলিগুড়ি সংলগ্ন ফকদইবাড়ি এবং রাঙাপাণি ভতনজোতে এআইপিডব্লিউএ প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন দার্জিলিং জেলা কমিটির নেতৃত্ব এবং সদস্যারা। বিক্ষোভ পরিচালনায় ছিলেন মীরা চতুর্বদী ও সপে সিংহ।

Published on 03 July, 2020