খণ্ড-26 / সংখ্যা 25 / কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের বিরুদ্ধে যৌথ বাম স...

কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের বিরুদ্ধে যৌথ বাম সভা

কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের প্রতিবাদে ৭ আগস্ট বেলঘরিয়ায় সিপিআই(এমএল) লিবারেশন এবং সিপিআই(এম) যৌথ মিছিল করে। মিছিল দেশপ্রিয় নগরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বৃষ্টি ভিজে দু’দলের বেশ কিছু কর্মী মিছিলে অংশ গ্রহণ করেন। স্থানীয় বামপন্থী কর্মীরা সাহসের সাথে স্রোতের বিপরীতে হাটলেন। তারা শ্লোগান তুললেন কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা পুনর্বহাল করতে হবে, অবিলম্বে কাশ্মীরের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে।

Published on 23 August, 2019