খণ্ড-26 / সংখ্যা 27 / ১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে শিলিগুড়িতে...

১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে শিলিগুড়িতে বামপন্থীদের যৌথ মিছিল

কাশ্মীর থেকে মার্কিন সাম্রাজ্যবাদ হাত গোটাও। মার্কিন সাম্রাজ্যবাদ ভারতবর্ষ থেকে হাত গোটাও। মোদী-ট্রাম্প আঁতাত ধ্বংস করো। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অবিলম্বে মার্কিন নজরদারি বন্ধ করার দাবীতে শিলিগুড়িতে বামপন্থী দলগুলির যৌথ মিছিল সংঘটিত হয়। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এমএল)-এর দার্জিলিং জেলা সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার, অপু চতুর্বেদী, মোজাম্মেল হক, পবিত্র সিংহ, পুলক গাঙ্গুলী, শরৎ সিংহ, মামনি বর্মণ, পৈষানজু সিংহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর জীবেশ সরকার, আরএসপি-র তাপস গোস্বামী, সিপিআই-এর লক্ষ্মী মাহাতো প্রমুখ।

Published on 06 September, 2019