পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ২৯ জুন যৌথ কর্মসূচী

প্রতিবাদ সংগঠিত হয় বহরমপুর শরহের রানীবাগান মোড়ে সকাল ১১টার সময়, পার্টির শহর কমিটির সম্পাদক কমরেড রবি মণ্ডল ও যুব নেতা কমরেড মনভোলা চৌধুরী উপস্থিত ছিলেন। ...

dda

প্রতিবাদ সংগঠিত হয় বহরমপুর শরহের রানীবাগান মোড়ে সকাল ১১টার সময়, পার্টির শহর কমিটির সম্পাদক কমরেড রবি মণ্ডল ও যুব নেতা কমরেড মনভোলা চৌধুরী উপস্থিত ছিলেন।

পূর্ববর্ধমান জেলার পূর্বস্থলী ২নং ব্লকের মেড়তলা গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে সাইকেল মিছিল সংগঠিত করা হয়। মিছিলে শ্লোগান ছিল পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, পরিযায়ী শ্রমিকদের জবকার্ড ও কাজ পাওয়ার দাবি, তাঁত শ্রমিকদের কাজ ও মজুরির দাবি। আমফান ঝড়ের ক্ষতিপূরণের দাবি, চরের জমি জরিপ করে গরিব মানুষের মধ্যে বণ্টনের দাবি। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক শিবু সাঁতরা ও লোকাল কমিটির সম্পাদক বিনয় মণ্ডল।

kal

 

কালনা ২নং ব্লক-এর অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের আগ্রাদহ গ্রামের বাসস্ট্যান্ডে নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানোর মাধ্যমে সভা শেষ হয়। বর্ধমান শহরে বাম দলগুলি ও কংগ্রেস সহ যৌথভাবে বিক্ষোভ কর্মসূচী সংগঠিত হয়।

দার্জিলিং জেলার রাঙাপানি নুমলিগড় অয়েল রিফাইনারি আউটলেটের গেটের কাছে অন্যান্য দলগুলির অনুপস্থিতি সত্ত্বেও সিপিআই(এমএল) লিবারেশন বিক্ষোভ-ধর্ণা প্রদর্শন করে। বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য পবিত্র সিং। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শরৎ সিং, অজিত সিং, পৈসাঞ্জু সিং, পঞ্চা বর্মন, দীপক ঘোষ, সপে সিং, প্রমুখ। ফাঁসিদেওয়া সংযোগকারী মূল সড়কের উপর এই সময়োচিত প্রতিবাদ কর্মসূচী পথচারীদের সমর্থনে উৎসাহব্যঞ্জক উদ্দীপনা তৈরি করে।

sili

 

কর্পোরেট স্বার্থে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ১৯ জুন ১৬ বাম ও সহযোগী দলসমূহের যৌথ কর্মসূচী উত্তর ২৪ পরগণায় পালিত হয় নৈহাটি, অশোকনগর, চাঁদপাড়া, মধ্যমগ্রাম ও বসিরহাট অঞ্চলে।

Published on 03 July, 2020