প্রয়াত ব্রজ রায়

সুপরিচিত বিশিষ্ট সমাজকর্মী ব্রজ রায় গত ১৩ মে প্রয়াত হয়েছেন। তাঁকে স্মরণ করে সিপিআই (এম এল) লিবারেশনের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে ..

The late Braj Roy

সুপরিচিত বিশিষ্ট সমাজকর্মী ব্রজ রায় গত ১৩ মে প্রয়াত হয়েছেন। তাঁকে স্মরণ করে সিপিআই (এম এল) লিবারেশনের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে — ব্রজ রায়ের প্রয়াণে আমরা গভীর শোকাহত। রাজনৈতিক আন্দোলনের কারণে ব্রজ রায় জরুরী অবস্থার সময় দীর্ঘদিন কারাগারের অন্তরালে ছিলেন। মুক্তি পাবার পর রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে সামনের সারির নেতা ছিলেন। পরবর্তীতে গণ দর্পণ সংস্থা প্রতিষ্ঠা করে দেহদান ও অঙ্গদান আন্দোলনকে রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন। আজকের অন্ধকার সময়ে ব্রজ রায়ের প্রয়াণে সামাজিক আন্দোলনের বিরাট ক্ষতি হল।

আমরা পার্টির পক্ষ থেকে তাঁর প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করছি। তাঁর স্মৃতি ও কর্মধারা চির স্মরণীয় হয়ে থাকবে।

Published on 14 May, 2021