খণ্ড-26 / সংখ্যা 20 / ঝাড়খন্ডে তবরেজ আনসারিকে পিটিয়ে হত্যার ন্যায়বিচারের...

ঝাড়খন্ডে তবরেজ আনসারিকে পিটিয়ে হত্যার ন্যায়বিচারের দাবিতে ভোজপুরে মিছিল

দলিত ও মুসলিমদের দল বেঁধে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এইভাবে হত্যা করা হয় ঝাড়খন্ডে তবরেজ আনসারিকে। এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভও ফেটে পড়ছে ঝাড়খন্ডের ভেতরে-বাইরে। বিহারের ভোজপুরের গাধানিতে ইনসাফ মঞ্চ সংগঠিত করে প্রতিবাদ মিছিল। আওয়াজ ওঠে তবরেজ হত্যার ন্যায়বিচার চাই। মিছিলে নেতৃত্ব দেন ইনসাফ মঞ্চের রাজ্য সম্পাদক কায়ামুদ্দিন আনসারি, সিপিআই(এমএল) কেন্দ্রীয় কমিটি সদস্য মনোজ মঞ্জিল, আইসা নেতা সুধীর কুমার ও অন্যান্য নেতৃবৃন্দ। দাবি তোলা হয়, শুধুমাত্র তবরেজ হত্যার নয়, পেহলু খান, আখলাক ইত্যাদি যাদেরকেই দলবদ্ধভাবে হত্যা করা হয়েছে সেইসমস্ত হত্যার বিচার চাই। দলিত ও মুসলিমদের ওপর এই ধরণের হত্যাকান্ড অবিলম্বে বন্ধ কর।

Published on 13 July, 2019