কমরেড চারু মজুমদারের শহীদ বার্ষিকী পালন

২৮ জুলাই শহীদ বেদীতে মাল্যদান, আলোচনা সভা ও পথসভার মাধ্যমে নকশালবাড়ি আন্দোলন ও সিপিআই(এমএল) গঠনের পথপ্রদর্শক কমরেড চারু মজুমদারের ৪৭তম শহীদ বার্ষিকী পালন করা হয় রাজ্যের জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে। পার্টির রাজ্য অফিসের সামনে শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, রাজ্য সম্পাদক পার্থ ঘোষ, কল্যাণ গোস্বামী সহ উপস্থিত অন্যান্য কমরেডগণ। রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদার সাথে শ্রদ্ধা নিবেদন কর্মসূচী সম্পন্ন হয়।

Published on 14 August, 2019